1. admin@dailysongramykantho.com : admin :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
“কুষ্টিয়া ট্রাক-লরি শ্রমিক ইউনিয়ন ১১১৮ নির্বাচনে কোষাধ্যক্ষ পদে বিজয়ী — সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্ব দিকে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রেমের প্রস্তাবে রাজি ‍‍না‍‍ হওয়ায় প্রাণ গেল স্কুলছাত্রী বিন্তির উত্তরাধিকারের সংকটে ইরান: খামেনির শূন্যস্থানে কে ? সিআইএ–ইসরায়েল মিলে কীভাবে খামেনির অবস্থান খুঁজে পেল আমি কবিতার মেয়ে ববিতা’ এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে অন্যতম সহযোগী প্রতিষ্ঠান এডুকেয়ার আবাসিক ও ডে-কেয়ারে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনের সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটির সদস্যগণ ও অত্র পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ খোকসায় গড়াই নদে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: হুমকির মুখে ভবানীপুর ও গণেশপুর গ্রাম। ওয়ালটন প্লাজা হরিনারায়নপুর ও উমাইয়া ফ্যাশনের মধ্যে বিশেষ চুক্তি স্বাক্ষর মুফতি আমির হামজা সদর আসনের ৩ সংসদ সদস্য। ‎বিভিন্ন এলাকাবাসীর দাবি পূরণ লক্ষ্যে বক্তব্য প্রদান করেন ‎ বাড়াদী ঈদগাহ মোড় সদর,কুষ্টিয়া।
ব্রেকিং নিউজঃ
“কুষ্টিয়া ট্রাক-লরি শ্রমিক ইউনিয়ন ১১১৮ নির্বাচনে কোষাধ্যক্ষ পদে বিজয়ী — সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্ব দিকে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রেমের প্রস্তাবে রাজি ‍‍না‍‍ হওয়ায় প্রাণ গেল স্কুলছাত্রী বিন্তির উত্তরাধিকারের সংকটে ইরান: খামেনির শূন্যস্থানে কে ? সিআইএ–ইসরায়েল মিলে কীভাবে খামেনির অবস্থান খুঁজে পেল আমি কবিতার মেয়ে ববিতা’ এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে অন্যতম সহযোগী প্রতিষ্ঠান এডুকেয়ার আবাসিক ও ডে-কেয়ারে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনের সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটির সদস্যগণ ও অত্র পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ খোকসায় গড়াই নদে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: হুমকির মুখে ভবানীপুর ও গণেশপুর গ্রাম। ওয়ালটন প্লাজা হরিনারায়নপুর ও উমাইয়া ফ্যাশনের মধ্যে বিশেষ চুক্তি স্বাক্ষর মুফতি আমির হামজা সদর আসনের ৩ সংসদ সদস্য। ‎বিভিন্ন এলাকাবাসীর দাবি পূরণ লক্ষ্যে বক্তব্য প্রদান করেন ‎ বাড়াদী ঈদগাহ মোড় সদর,কুষ্টিয়া। কুষ্টিয়ার উন্নয়নে নাগরিক ভাবনা:টিএলসিসি সভায় সমস্যা ও সমাধানের রোডম্যাপ “কুষ্টিয়া ট্রাক-লরি শ্রমিক ইউনিয়ন ১১১৮ নির্বাচনে কোষাধ্যক্ষ পদে বিজয়ী — শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন করতে হলে বর্জ্য ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দিতে হবে-তালুকদার আব্দুল খালেক ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদচাপায় নিহত ৮৭ উপজেলা ভোট কাল : সকল প্রস্তুতি সম্পন্ন ডুমুরিয়ায় ঘোড়া’র সঙ্গে আনারস’র লড়াই মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডুমুরিয়ায় লড়বেন আপন ২ বোন ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১১ জন ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে শুক্রবার গ্রেফতার ৮ জন ডুমুরিয়ায় বাল্য বিবাহ দিতে যেয়ে ভূয়া রেজিস্ট্রারের ৬ মাসের করাদন্ড শহীদ আবুল কাশেম ডিগ্রী কলেজ ছাত্রলীগের আংশিক কমিটি গঠন ডুমুরিয়ায় জমি জবর দখলের আশংকায় অসহায় মহিলার সংবাদ সম্মেলন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করেছে সরকার: ভূমিমন্ত্রী খুলনা প্রেসক্লাব চত্বরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই: সিটি মেয়র উপজেলা নির্বাচন: চ্যালেঞ্জ নেই, ভালো ভোটের আশা ইসির ইমন-আফিফের ব্যাটে ঢাকাকে হারিয়ে শীর্ষ চারে খুলনা ২২ শটের টাইব্রেকারের পর টসভাগ্যে কপাল পুড়ল বাংলাদেশের শীতকালে পানির স্বাদ বাড়াতে কলাপাড়া ও কুয়াকাটায় বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ পণ্যের সংকট নেই, রমজানে দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: অর্থমন্ত্রী Hello world!

উপজেলা নির্বাচন: চ্যালেঞ্জ নেই, ভালো ভোটের আশা ইসির

  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

ডেস্ক রিপোর্ট:

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কোনো চ্যালেঞ্জ দেখছে না নির্বাচন কমিশন (ইসি)। শৃঙ্খলা রক্ষায় সংসদ নির্বাচনের চেয়েও বেশি এফোর্ট দেবে।
এতে আরো ভালো ভোটের আশা দেখছে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রথমবারের মতো একটি জেলায় একাধিক ধাপে ভোট করার পরিকল্পনা নিয়েছে কমিশন। ফলে অধিক হারে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের জন্য অন্য জেলার দারস্থ হতে হবে না। এতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা যাবে। মূলত, ভোটে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও যেন সহজে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া যায়, তাই এই কৌশল নিয়েছে সংস্থাটি।

অতীতে বিভাগ অনুযায়ী জেলাভিত্তিক উপজেলাগুলোর নির্বাচন হয়েছে। এতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অন্য এলাকা থেকে নিয়োগ করা হতো। এবারও কয়েক ধাপে ভোট হলেও একই এলাকাকে একাধিক ধাপে বিন্যাস করা হয়েছে।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, উপজেলা নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ছাড় দেওয়া হবে না। নির্বাচন ধাপে ধাপে হবে বিধায় শৃঙ্খলা রক্ষায় আমরা বেশি শক্তি নিয়োগ করার সুযোগ পাবো।

তিনি বলেন, চারটি ধাপে নির্বাচন হওয়াতে কমিশন মনে করছে যে এতে সুবিধা আছে। এছাড়া একই জেলার মধ্যে একাধিক ধাপে নির্বাচন দেওয়ায় একই জেলার পুলিশ,আইন-শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন দিয়ে কাজটা করা অনেক সহজ হবে। আগে যেভাবে নির্বাচন করা হয়েছে, এক অঞ্চলে নির্বাচনের জন্য অন্য অঞ্চলের থেকে পুলিশ আনতে হতো। সেক্ষেত্রে পুলিশের যাতায়াত বা অন্যান্য প্রশাসনে যারা দায়িত্ব পালন করে তাদের যাতায়াত ও থাকার একটা অসুবিধা হয়। আর আমরা যদি একই জেলার মধ্যে ধাপে ধাপে নির্বাচন করি, তাহলে সংশ্লিষ্ট জেলার যে প্রশাসনিক ক্ষমতা আছে সে সংখ্যা দিয়েই আমরা ওই জেলার নির্বাচন সম্পন্ন করতে পারে। এজন্যই কমিশন মনে করছে যে ধাপে ধাপে একই জেলার ভেতরে নির্বাচন হলে আইন-শৃঙ্খলা বাহিনীর মুভমেন্টে বিশেষ সুবিধা পাবে। এতে নির্বাচনী ব্যয়ও কিছুটা কমতে পারে।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, সংসদ নির্বাচন যেভাবে করেছি উপজেলা নির্বাচন তার চেয়ে ভালো ভাবে করব। কারণ জাতীয় নির্বাচন একসঙ্গে ৩০০ জায়গায় এফোর্ট দিতে হয়েছে। উপজেলা নির্বাচন চার ধাপে করব। প্রতি ধাপে একশ’র মতো উপজেলায় নির্বাচন হবে। এতে আশাকরি নির্বাচন সুষ্ঠু হবে।

এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, জেলা পর্যায়েও একাধিক ধাপে ভোট করার পরিকল্পনা এবারই প্রথম। আমার সহকর্মীরা চমৎকার একটি কৌশল বের করেছেন। আশাকরি, এতে ইতিবাচক ফলাফল আসবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে ও চতুর্থ ধাপে ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রথম ধাপে ১৫৩টি, দ্বিতীয় ধাপে ১৬৫টি, তৃতীয় ধাপে ১১১টি ও চতুর্থ ধাপে ৫২টি; মোট ৪৮১টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ করবে কমিশন। দেশে বর্তমানে উপজেলা রয়েছে ৪৯৫টি। অবশিষ্টগুলোতে পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2026 Md Juel Rana News dailysongramykantho2018@gmail.com
Theme Customized By bdit.com.bd