কুষ্টিয়ার উন্নয়নে নাগরিক ভাবনা:টিএলসিসি সভায় সমস্যা ও সমাধানের রোডম্যাপ
কুষ্টিয়া পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং বিদ্যমান সমস্যা নিরসনে শহর সমন্বয় কমিটি (TLCC)-এর এক গুরুত্বপূর্ণ সভা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এসএনভি (SNV)-এর সহযোগিতায় এবং কুষ্টিয়া পৌরসভার আয়োজনে এই সভায় শহরের আধুনিকায়ন ও নাগরিক দুর্ভোগ লাঘবের বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা কুষ্টিয়া পৌরসভার বর্তমান অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সুযোগ-সুবিধার বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে বর্ষা মৌসুমে শহরের জলাবদ্ধতা নিরসন, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং সড়ক সংস্কারের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নাগরিক প্রতিনিধিরা একটি আধুনিক ও বাসযোগ্য শহর গড়তে প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ মাহবুব-উল-ইসলাম উপপরিচালক(উপসচিব), স্থানীয় সরকার, কুষ্টিয়া ও প্রশাসক কুষ্টিয়া পৌরসভার ।তিনি বলেন, "কুষ্টিয়াকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ এবং স্বচ্ছতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।"বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. সাইফুল্লাহ,প্রধান নির্বাহী কর্মকর্তা, কুষ্টিয়া পৌরসভা তার বক্তব্যে বলেন, 'কুষ্টিয়া পৌরসভাকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য। নাগরিক সেবাকে জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা নিরলস কাজ করছি। তবে সরকারি উদ্যোগের পাশাপাশি শহরের উন্নয়নে নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন। আমরা বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক ও টেকসই নগর কাঠামো গঠন সম্ভব।' "
সভায় কমিটির সদস্য হিসেবে গঠনমূলক প্রস্তাবনা ও মতামত পেশ করেন:
ডাঃ নাসরিন সুলতানা, মেডিকেল অফিসার ( আরবান প্রাইমারি হেলথকেয়ার)
শিপন, সাধারণ সম্পাদক, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি
আব্দুল আলিম, সাধারণ সম্পাদক, ২০ নম্বর ওয়ার্ড বিএনপি
বক্তারা বলেন, শহরের বর্জ্য অপসারণ ব্যবস্থাকে আরও আধুনিকায়ন করতে হবে এবং ড্রেনেজ ব্যবস্থার ত্রুটিগুলো দ্রুত সংস্কার করতে হবে। নাগরিক প্রতিনিধি এবং পৌর প্রশাসনের মধ্যে নিয়মিত সংলাপের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়।
পৌর নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান-এর দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে কুষ্টিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে কুষ্টিয়া পৌরসভাকে একটি পরিবেশবান্ধব ও আদর্শ স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
All rights reserved © 2026 News dailysongramykantho2018@gmail.com
সম্পাদক ও প্রকাশক : মোঃ আশরাফুল ইসলাম,
সহ-সম্পাদক : মোঃ জুয়েল রানা
Copyright © 2026 www.dailysongramykantho.com. All rights reserved.