
কুষ্টিয়া পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনের সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটির সদস্যগণ ও অত্র পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ
অদ্য ২৫ ফেব্রুয়ারি ২০২৬খ্রি. তারিখ সকাল ১১.০০ ঘটিকায় কুষ্টিয়া পৌরসভার আয়োজনে পৌরসভা অডিটোরিয়ামে পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনের সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটির সদস্যগণ ও অত্র পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (কুষ্টিয়া -০৩) জনাব মুফতি আমির হামজা এমপি মহোদয় এবং মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইকবাল হোসেন মহোদয় এবং কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়।