1. admin@dailysongramykantho.com : admin :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
“কুষ্টিয়া ট্রাক-লরি শ্রমিক ইউনিয়ন ১১১৮ নির্বাচনে কোষাধ্যক্ষ পদে বিজয়ী — সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্ব দিকে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রেমের প্রস্তাবে রাজি ‍‍না‍‍ হওয়ায় প্রাণ গেল স্কুলছাত্রী বিন্তির উত্তরাধিকারের সংকটে ইরান: খামেনির শূন্যস্থানে কে ? সিআইএ–ইসরায়েল মিলে কীভাবে খামেনির অবস্থান খুঁজে পেল আমি কবিতার মেয়ে ববিতা’ এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে অন্যতম সহযোগী প্রতিষ্ঠান এডুকেয়ার আবাসিক ও ডে-কেয়ারে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনের সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটির সদস্যগণ ও অত্র পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ খোকসায় গড়াই নদে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: হুমকির মুখে ভবানীপুর ও গণেশপুর গ্রাম। ওয়ালটন প্লাজা হরিনারায়নপুর ও উমাইয়া ফ্যাশনের মধ্যে বিশেষ চুক্তি স্বাক্ষর মুফতি আমির হামজা সদর আসনের ৩ সংসদ সদস্য। ‎বিভিন্ন এলাকাবাসীর দাবি পূরণ লক্ষ্যে বক্তব্য প্রদান করেন ‎ বাড়াদী ঈদগাহ মোড় সদর,কুষ্টিয়া।
ব্রেকিং নিউজঃ
“কুষ্টিয়া ট্রাক-লরি শ্রমিক ইউনিয়ন ১১১৮ নির্বাচনে কোষাধ্যক্ষ পদে বিজয়ী — সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্ব দিকে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রেমের প্রস্তাবে রাজি ‍‍না‍‍ হওয়ায় প্রাণ গেল স্কুলছাত্রী বিন্তির উত্তরাধিকারের সংকটে ইরান: খামেনির শূন্যস্থানে কে ? সিআইএ–ইসরায়েল মিলে কীভাবে খামেনির অবস্থান খুঁজে পেল আমি কবিতার মেয়ে ববিতা’ এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে অন্যতম সহযোগী প্রতিষ্ঠান এডুকেয়ার আবাসিক ও ডে-কেয়ারে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনের সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটির সদস্যগণ ও অত্র পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ খোকসায় গড়াই নদে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: হুমকির মুখে ভবানীপুর ও গণেশপুর গ্রাম। ওয়ালটন প্লাজা হরিনারায়নপুর ও উমাইয়া ফ্যাশনের মধ্যে বিশেষ চুক্তি স্বাক্ষর মুফতি আমির হামজা সদর আসনের ৩ সংসদ সদস্য। ‎বিভিন্ন এলাকাবাসীর দাবি পূরণ লক্ষ্যে বক্তব্য প্রদান করেন ‎ বাড়াদী ঈদগাহ মোড় সদর,কুষ্টিয়া। কুষ্টিয়ার উন্নয়নে নাগরিক ভাবনা:টিএলসিসি সভায় সমস্যা ও সমাধানের রোডম্যাপ “কুষ্টিয়া ট্রাক-লরি শ্রমিক ইউনিয়ন ১১১৮ নির্বাচনে কোষাধ্যক্ষ পদে বিজয়ী — শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন করতে হলে বর্জ্য ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দিতে হবে-তালুকদার আব্দুল খালেক ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদচাপায় নিহত ৮৭ উপজেলা ভোট কাল : সকল প্রস্তুতি সম্পন্ন ডুমুরিয়ায় ঘোড়া’র সঙ্গে আনারস’র লড়াই মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডুমুরিয়ায় লড়বেন আপন ২ বোন ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১১ জন ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে শুক্রবার গ্রেফতার ৮ জন ডুমুরিয়ায় বাল্য বিবাহ দিতে যেয়ে ভূয়া রেজিস্ট্রারের ৬ মাসের করাদন্ড শহীদ আবুল কাশেম ডিগ্রী কলেজ ছাত্রলীগের আংশিক কমিটি গঠন ডুমুরিয়ায় জমি জবর দখলের আশংকায় অসহায় মহিলার সংবাদ সম্মেলন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করেছে সরকার: ভূমিমন্ত্রী খুলনা প্রেসক্লাব চত্বরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই: সিটি মেয়র উপজেলা নির্বাচন: চ্যালেঞ্জ নেই, ভালো ভোটের আশা ইসির ইমন-আফিফের ব্যাটে ঢাকাকে হারিয়ে শীর্ষ চারে খুলনা ২২ শটের টাইব্রেকারের পর টসভাগ্যে কপাল পুড়ল বাংলাদেশের শীতকালে পানির স্বাদ বাড়াতে কলাপাড়া ও কুয়াকাটায় বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ পণ্যের সংকট নেই, রমজানে দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: অর্থমন্ত্রী Hello world!

খোকসায় গড়াই নদে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: হুমকির মুখে ভবানীপুর ও গণেশপুর গ্রাম।

  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

খোকসায় গড়াই নদে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: হুমকির মুখে ভবানীপুর ও গণেশপুর গ্রাম।

​কুষ্টিয়ার খোকসা উপজেলার গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসবে মেতেছে একটি শক্তিশালী সিন্ডিকেট। স্থানীয়দের অভিযোগ, উপজেলার ওসমানপুর ইউনিয়নের আজইল ক্যালান বাজারের ইমন জোয়াদ্দার সরাসরি এই অবৈধ বালু উত্তোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই চক্রের দাপটে নদের বুক চিরে ড্রেজার বসিয়ে ধ্বংস করা হচ্ছে পরিবেশ, আর পাইপলাইন বসিয়ে নষ্ট করা হচ্ছে ভবানীপুর চর ও গণেশপুর গ্রামের শত শত বিঘা ফসলি জমি।

​অনুসন্ধানে জানা গেছে,একটি সিন্ডিকেট দীর্ঘ দিন ধরে এই বালু দস্যুতা চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের দাবি, এই চক্রের পেছনে বড় কোন অবৈধ শক্তির হাত রয়েছে, যার ফলে প্রশাসনের চোখের সামনেই প্রতিদিন লাখ লাখ টাকার বালু অবৈধভাবে বিক্রি করা হচ্ছে। সরকারি কোনো ইজারা বা অনুমতি ছাড়াই এই বালু তোলায় সরকার বিশাল অংকের রাজস্ব হারাচ্ছে।

​সরেজমিনে দেখা গেছে, গড়াই নদীর মাঝখান থেকে ড্রেজার দিয়ে বালু তুলে তা বিশাল আকৃতির পাইপের মাধ্যমে ভবানীপুর চর ও গণেশপুর গ্রামের আবাদি জমির ওপর দিয়ে নেওয়া হচ্ছে।

​কৃষকের আর্তনাদ: ধান, পাট ও রবি শস্যের খেতের বুক চিরে পাইপ বসানোর ফলে শত শত বিঘা জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে। বাধা দিলে কৃষকদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

​নদী ভাঙন: অপরিকল্পিতভাবে বালু তোলায় নদের তলদেশ গভীর হয়ে যাচ্ছে, যার ফলে পাড় ভেঙে গ্রাম দুটি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।

​প্রভাবশালী সিন্ডিকেটের থাবা
​নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, “ইমন ও তার সিন্ডিকেটের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। তারা প্রভাবশালী হওয়ায় সাধারণ কৃষকরা অসহায় হয়ে পড়েছে।” এলাকায় বালু পরিবহনের ধুলোয় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

​প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
​ইজারা বিহীন এই বালু উত্তোলন কীভাবে দিনের পর দিন চলছে, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সচেতন মহলের দাবি, অবিলম্বে এই ‘বালু সিন্ডিকেট’ ভেঙে দিয়ে ইমন জোয়াদ্দারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

​গড়াই নদ এবং কৃষকের আবাদি জমি রক্ষায় দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা এখন সময়ের দাবি। অন্যথায়, প্রভাবশালী এই চক্রের কারণে ভবানীপুর চর ও গণেশপুর গ্রাম মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2026 Md Juel Rana News dailysongramykantho2018@gmail.com
Theme Customized By bdit.com.bd